আন্তর্জাতিক

সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) সোমবার (২০ এপ্রিল) ভোররাতে জানিয়েছে, মেডিক্যাল চেক-আপের জন্য ৮৪ বছর বয়সী বাদশাহ সালমানকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে এসপিএ। তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু জানায়নি তারা।

২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ সৌদি আরবের বাদশাহ হিসেবে দেশ শাসন করছেন সালমান। এর আগে ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন তিনি।

বাদশা সালমানের ৩৪ বছর বয়সী পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্বপালন করছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা