কোয়ারেন্টাইনে হাজিদের রেখে হজের কার্যক্রম শুরু
আন্তর্জাতিক
কোয়ারেন্টাইনে হাজিরা

হজের কার্যক্রম শুরু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার সৃষ্ট পরিস্থিতি বিবেচনা করে মহামারি হতে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বের হজ পালনকারীরা হজে অংশ নিতে পারবেন না।

চলতি বছরে সৌদিতে অবস্থান করা বিভিন্ন দেশের মাত্র ১০ হাজার হাজি অংশগ্রহণ করতে পারবেন।

নির্বাচিত হাজিদের কোয়ারেন্টাইন অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২০ সালের হজ কার্যক্রম। গত রোববার থেকে তাদের সাত দিনের কোয়ারেন্টাইন শুরু হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।

হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কোয়ারেন্টাইন শেষে হাজিরা হজের মূল কার্যক্রমে অংশ নিতে পারবেন।

১০ হাজার হাজির মধ্যে ৭০ শতাংশ সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিক এবং ৩০ শতাংশ সৌদি আরবের নাগরিক। বিদেশি কোটায় ২০২০ সালের হজ কার্যক্রমে ১৬০ দেশের নাগরিক অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। হজে অংশগ্রহণকারীদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজ কার্যক্রমে অংশ নিতে হবে এবং হজ শেষেও তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সূত্র : আরব নিউজ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা