আন্তর্জাতিক

সামাজিক দূরত্বের শ্রেষ্ঠ উদাহরণ যুবকের (ভিডিও)

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনার জেরে রোজ কিছু না কিছু নতুন জিনিস দেখার সুযোগ হচ্ছে। যা হয়তো আগে কেউ ভাবতেও পারতেন না, এখন তেমনই কাজকর্ম করে দেখাচ্ছেন লোকজন। আর সামাজিক দূরত্ব কোন উচ্চতায় পৌঁছতে পারে, তা এই যুবককে না দেখলে মনে হয় কেউ কোনও দিন ভাবতেও পারতেন না।

সামাজিক দূরত্ব মেনে এক ব্যক্তি প্রায় ৬০ ফুট উঁচু গাছের মগডালে পৌঁছে একাই পিকনিক করলেন। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ফেসবুকে বছর তেত্রিশের যুবক ডাই ব্যারো-র অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ঋজু গাছের একে বারে উপরের ডালে বসে রয়েছেন এক ব্যক্তি। আর তিনি সেখানে বসে বসে কিছু খাচ্ছেন। সম্ভবত তিনি স্যান্ডুইচ খাচ্ছিলেন।

যেন সামাজিক দূরত্ব মেনে একাই গাছের মাথায় উঠে পিকনিক করে নিচ্ছেন। যে উচ্চতায় তিনি উঠে গিয়েছিলেন, সেখান থেকে গাছের ডাল ভেঙে পড়ে গেলে বড় বিপদ হওয়ার বিস্তর সম্ভাবনা ছিল।

ভিডিওটি ইংল্যান্ডের বাথ এলাকার রয়াল ভিক্টোরিয়া পার্কের ছবি। সেখানে ছয় বন্ধু মিলে গিয়েছিলেন এক দুপুরে কিছু সময় কাটানোর জন্য। পার্কের ভিতরেই একটি গাছের উপর এমন দৃশ্য তাদের নজরে আসে। তাঁরা সেটি ক্যামেরাবন্দি করে ফেসবুকে আপলোড করেন।

ভিডিওটি ২৩ জুলাই ফেসবুকে আপলোড হয়েছে। আর এমন একটি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। এখনও পর্যন্ত ভিডিওটিতে চলছে লাইক ও কমেন্ট ঝড়।

Social distancing at its finest!

Posted by Dai Barrow on Wednesday, July 22, 2020

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা