শুধুমাত্র তিন খাতে বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া
আন্তর্জাতিক

তিন খাতে বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মালয়েশিয়াতে এখন থেকে শুধু মাত্র তিন সেক্টরে বিদেশি কর্মীদের নিয়োগ দেবে বলে জানিয়েছে দেশটির উপ-মানবসম্পদ মন্ত্রী আভাং হাশিম।

মন্ত্রী জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা হ্রাস করতে। এখন থেকে নির্মাণ, বৃক্ষরোপণ ও কৃষি খাতে বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়া হবে। বর্তমানে এ তিনটি সেক্টর বাদে যেসব সেক্টরে বিদেশি কর্মী কাজ করছে তাদের পরিবর্তে স্থানীয়দের নিয়োগ দেওয়া হবে।

বিদেশি শ্রমিকের সংখ্যা হ্রাস করতে সরকারের গৃহীত উদ্যোগগুলো সম্পর্কে বুধবার (২৯ জুলাই) লুবোক আন্টুর সংসদ সদস্য (এমপি) জুগাহ মুয়াংয়ের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা কমাতে সরকার এর আগে এই পদক্ষেপের কথা জানিয়েছিল। বর্তমানে মানবসম্পদ মন্ত্রণালয়ে নিবন্ধিত দুই মিলিয়নেরও বেশি বিদেশি কর্মচারী রয়েছেন।”

বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে, সরকার পরের বছর নির্মাণ, কৃষি ও বৃক্ষরোপণ খাতকে বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে বলেও জানান উপ-মানবসম্পদমন্ত্রী।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা