আন্তর্জাতিক

হজ হলো নিউ নরমাল লাইফের উৎকৃষ্ট উদাহরণ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনাভাইরাসের সঙ্গেই আমাদেরকে বসবাস করা শিখতে হবে। আর নিউ নরমাল লাইফের উৎকৃষ্ট উদাহরণ হলো হজ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস এমনটা জানিয়েছেন।

যথাযথ নিরাপত্তা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে হলেও হাজিদের হজ করার সুযোগ করে দেওয়ায় সৌদি আরবকে ধন্যবাদ জানান তিনি।

বিষয়টিকে তিনি নিউ নরমাল লাইফের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেছন। এভাবেই নিরাপদে, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জীবনকে চালিয়ে নিতে হবে মহামারিকালে।

টেড্রোস ঘেব্রেইয়েসুস বলেন, করোনাভাইরাসের সঙ্গেই মানুষকে বসবাস করা শিখতে হবে। আর এটা করতে হবে নিজেদের ও অন্যদের নিরাপদে রাখার মাধ্যমে। বিশেষ করে যারা উচ্চঝুঁকিতে আছেন তাদের। মহামারি মানে এই নয় যে জীবন থেকে থাকতে হবে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বে বর্তমানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৭৪ লাখ ৭৪ হাজার।

এর মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ৭৬ হাজার ৭৫৯ জনের। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে এক কোটি ৯ লাখ ৩৭ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা