আন্তর্জাতিক

চীনে রাসায়নিক কারখানা বিস্ফোরণে নিহত ৬

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের মধ্যঞ্চলীয় হুবেই প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৩ আগস্ট) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫ টার দিকে জিয়ানতাও শহরের জৈব সিলিকন সংস্থার একটি ওয়ার্কশপে আকস্মিকভাবেই এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া। এছাড়া আহত হয়েছেন আরো ৪ জন।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

শহরটির প্রচার বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাটি সকাল ৭ টায় আগুন নেভাতে সক্ষম হয়। এই ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটি উৎপাদন বন্ধ রেখেছে।

এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র- সিনহুয়া।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

উলিপুরে ২৬৮ স্কুলের ২০০টিতেই প্রধান শিক্ষক শূন্য

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রায় ২০০ সরকারি প্রাথম...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা