ফের জনসম্মুখে কিম
আন্তর্জাতিক

ফের জনসম্মুখে কিম

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সব জল্পনাকে মিথ্যা প্রমাণ করে আবারও জনসম্মুখে হাজির হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন।

দেশকে কোভিড-১৯ ও ভয়ানক টাইফুন নিয়ে সতর্ক করতে মঙ্গলবার (২৫ আগস্ট) পোলিট ব্যুরোর একটি আলোচনা সভায় দেখা গেছে তাকে।

আলোচনায় সিগারেট হাতে কিম বলছিলেন, ‘প্রাণঘাতী এই ভাইরাসকে আমাদের দেশ থেকে দূরে রাখতে রাষ্ট্রীয় উদ্যোগের কিছু ঘাটতি আছে।’

পুরো বিশ্ব যখন এই মহামারি ঠেকাতে ব্যস্ত, তখনও সরকারিভাবে করোনা আক্রান্ত কোনো রোগীর খবর পাওয়া যায়নি দেশটিতে। তবে ধারণা করা হচ্ছে, এই মহামারি খারাপ প্রভাব পড়তে যাচ্ছে দেশটিতে।

যদিও পর্যবেক্ষকরা বলছেন, দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনেক। তবে পিয়ংইয়ং'এর ভাষ্য, উত্তর কোরিয়ায় কোনো করোনা আক্রান্ত রোগী নেই।

অন্যদিকে, করোনা শঙ্কটের মাঝেই দেশটির দিকে এগিয়ে আসছে টাইফুন 'বেভি'। যা এই সপ্তাহের শেষের দিকে উত্তর কোরিয়ায় আঘাত হানতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা