একরাতেই ৭৫ বৃদ্ধকে হত্যা করলো ‘বোকো হারাম’
আন্তর্জাতিক

একরাতেই ৭৫ বৃদ্ধকে হত্যা করলো ‘বোকো হারাম’

আন্তর্জাতিক ডেস্ক:

সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়ায় এক রাতেই ৭৫ জন প্রবীণকে গুলি করে হত্যা করেছে। এক অনুষ্ঠান চলাকালে বর্ণো রাজ্যের মাইদুগুরি এলাকার কমিউনিটিতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

বুধবার (২৬ আগস্ট) বিষয়টি জানিয়েছে দেশটির সরকার। সেখানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতার পরও থামছে না সন্ত্রাসী কার্যক্রম। দিনে দিনে সেখানকার পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। হামলার বিষয়ে নাইজেরিয়ার সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানায়নি।

দেশটির সাধারণ মানুষ যখন প্রতিনিয়ত ক্ষুধা আর দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করছে, তখন নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। গত এক দশকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৫০ হাজার মানুষের মারা গেছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩০ লাখেরও বেশি নাইজেরিয়ান।

সূত্র : আনাদুলু এজেন্সি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা