‘দাবি দিবসে’ ১৩ দফা বাস্তবায়নের দাবি ওয়ার্কার্স পার্টির 
রাজনীতি

‘দাবি দিবসে’ ১৩ দফা বাস্তবায়নের দাবি ওয়ার্কার্স পার্টির 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: ‘দাবি দিবসে’ সমাবেশ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটি।

প্রতি বছর ২ সেপ্টেম্বর দাবি দিবস পালন করে থাকে দলটি। বুধবার (২ সেপ্টেম্বর) ১১টায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের সমাবেশে রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ না করা, বন্যাত্তোর কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান, খেতমজুরদের কর্মসৃজন প্রকল্পের সময় ১৫০ দিন করা, সকল সেক্টরের দুর্নীতি বন্ধ করাসহ ১৩ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, ফাইজুল হক বালি ফারহিন, রতন চক্রবর্তী, মোজাম্মেল হক ফিরোজ, এইচ এম হারুন, শিখা রানী সেন, শামিল শাহরুখ তমাল, মিন্টু দে প্রমুখ।

সান নিউজ/ এআর/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা