শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা নরেন্দ্র মোদির
জাতীয়

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা নরেন্দ্র মোদির

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে চায়না কমিউনিস্ট পার্টিও। গণভবন সূত্রে এ তথ্য জানা যায়।

জন্মদিন উপলক্ষে পাঠানো বিশেষ বার্তায় মোদি জানান, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। দু-দেশের সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মোদি। ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বিদায়ী সাক্ষাতে গণভবনে মোদির বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন বলে জানা গেছে।

এদিকে, চায়না কমিউনিস্ট পার্টিও বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে। সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও স্বাক্ষরিত বার্তায় আগামী দিনে চায়না কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করা হয়।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা