সকালে সুপ্রিম কোর্টে মাহবুবে আলমের জানাজা
জাতীয়

সুপ্রিম কোর্টে মাহবুবে আলমের জানাজা, দাফন বুদ্ধিজীবী কবরস্থানে

নিজস্ব প্রতিবেদক:

প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজে জানাজা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট গার্ডেনে অনুষ্ঠিত হবে। তারপর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আইনমন্ত্রী আনিসুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টায় মাহবুবে আলমের মরদেহ সিএমএইচ থেকে কিছুক্ষণের জন্য মিন্টো রোডের অ্যার্টনি জেনারেলের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে। এরপর সকাল ১১টায় নামাজে জানাজা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

রোববার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবে আলম। তিনি বাংলাদেশের ১৩তম অ্যাটর্নি জেনারেল ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর।

জ্বর ও গলা ব্যাথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন মাহবুবে আলম। ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। গত ১৯ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

সাননিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা...

বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা; জলবায়ু সুরক্ষায় উদ্যোগ নিতে চান মামুনুর

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে য...

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরে...

সাগর উত্তাল, বৈরী আবহাওয়ার কবলে দুবলারচরের জেলেরা

মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচর...

গাইবান্ধায় ধানক্ষেত থেকে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা