জাতীয়

পিবিআইকে নুরের মামলা তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ২৯ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এর আগে ট্রাইব্যুনালে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী, যিনি নুরদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দুটি করেছিলেন। সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা যায়, ধর্ষণের অভিযোগ করে ওই নারী নুরের কাছে বিচার চাইলে তিনি মোবাইলে তাকে হুমকি দেন। এছাড়া ফেসবুক লাইভে চরিত্রহীন বলে প্রচার চালান।

তাই ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় নুরের বিরুদ্ধে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

বিয়ের মাত্র পনেরো দিন পর সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী নিহত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তানভীর হাওলাদার (২৫) নামে...

কুলাউড়ায় দুই ডাকাতসহ গ্রেপ্তার ৭

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে আন্...

নওগাঁয় জাল নোটসহ একজন গ্রেপ্তার

নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে

মুন্সীগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ তিন মামলার আসামী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা