জাতীয়

এক সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষকদের গ্রেড সমস্যা সমাধান

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতিক্ষার পর ১৩ তম গ্রেড পেলেও প্রাথমিক শিক্ষকরা এখনো এ গ্রেডে বেতন পাচ্ছেন না। এ নিয়ে শিক্ষকদের মাঝে নতুনভাবে হতাশা দেখা দিয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে এর সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এম মনসুর আলম।

সোমবার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১৩ তম গ্রেড ‘আইবাস ++’ (ইন্ট্রিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম) এ আটকে থাকার বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে আমি আজই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। আমি যতদূর জানি প্রোগ্রামিংয়ে সমস্যা হওয়ায় বিষয়টি আটকে ছিল। কিন্তু এতদিন এটি থাকার কথা নয়। এ সমস্যার সমাধান এক সপ্তাহের মধ্যে করবেন বলে তিনি আশ্বাস দেন।

জানা যায়, সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড দিয়ে ৯ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেলেও নতুন গ্রেডে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক এখনো বেতন ভাতা সুবিধা পাচ্ছেন না। ফলে প্রাথমিক সহকারী শিক্ষকদের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।

শিক্ষকরা বলছেন, আমাদের বেতন বৈষম্য নিরসনে দীর্ঘ আন্দোলনের পর সরকারের কাছে ১১তম গ্রেডে বেতন দাবি করা হয়। এরপর ১৩তম গ্রেড দেওয়া হয়। অথচ আজও তা বাস্তবায়ন করা হয়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রজ্ঞাপন জারির পর গত ২৮ সেপ্টেম্বর মাঠ পর্যায়ে এটি বাস্তবায়ন করতে হিসাব মহানিয়ন্ত্রকের কাছে ফাইলটি পাঠানো হয়। হিসাব মহানিয়ন্ত্রক এটি অনুমতি দেওয়ার পর ‘আইবাস++’ সফটওয়্যারে অন্তর্ভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট-১) নাজমা মোবারক সোমবার বলেন, আমরা অনলাইন প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করে দিচ্ছি। দুদিন আগে মন্ত্রণালয়ের বাস্তবায়ন শাখা থেকে অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষকরা খুব শিগগিরই ১৩ তম গ্রেডের বেতন ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন। তিনি বলেন, আমি আইবাস অফিসে আলাপ করে বিস্তারিত বলতে পারবো।

বর্তমানে সারা দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৫২ হাজার সহকারী শিক্ষক আছেন। তাদের ৬০ শতাংশই নারী। চলতি বছর ফেব্রুয়ারিতে শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতনে দেওয়ার সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু ‘আইবাস ++’ এ আটকে থাকায় দীর্ঘ ১০ মাস পার হলেও এখনো ১৩তম গ্রেড বাস্তবায়ন করা হয়নি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা