জাতীয়

মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল ৪৮.২৫ টাকা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেলের ভাড়া নির্ধারনের প্রস্তাব করা হয়েছে ৪৮ টাকা ২৫ পয়সা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতি কিলোমিটার ২ টাকা ৪০ পয়সা হিসেবে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভাড়ার এই প্রাথমিক হারের প্রস্তাব করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

রোববার ১০ জানুয়ারি মেট্রোরেলের ভাড়া নির্ধারণী বৈঠকে এ প্রস্তাব করা হয়। সেখানে মেট্রোরেল কর্তৃপক্ষ তথা ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ ও রেলসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, ভাড়া নির্ধারণ নিয়ে ডিটিসিএ ভবনে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছে। মেট্রোরেলে(এমআরটি লাইন-৬) ৪০ মিনিটেরও কম সময়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রাস্তা ২০ দশমিক ১০ কিলোমিটার দূরত্বের রুট ভ্রমণ করতে পারবে। এ রুটে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।

মেট্রোরেলের প্রতিটি ট্রেনের ৬টি কোচের মধ্যে একটি নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে অন্য কোচে নারী-পুরুষ একসঙ্গে ভ্রমণ করতে পারবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত বছরের ৯ সেপ্টেম্বর ভাড়া নির্ধারণে কমিটি করে। ডিটিসিএর নির্বাহী পরিচালকের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য সাতজন। তাদের প্রতিবেদন দ্রুত জমা দিতে গত ১০ ডিসেম্বর আরেক দফা চিঠি দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত রবিবার কমিটি বৈঠকে ভাড়া নির্ধারণের বিষয়টি উত্থাপন করে। সেখানে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে মেট্রোরেল আইন, ২০১৫-এর ধারা ১৮(২) অনুযায়ী মেট্রোরেল পরিচালনার ব্যয় ও জনসাধারণের আর্থিক সামর্থ্য বিবেচনা করে ভাড়ার হার প্রস্তাব করা হয়। মেট্রোরেল নির্মাণে সরকারি অর্থ ও বৈদেশিক ঋণের মাসিক এবং দৈনিক খরচ, পরিচালন ব্যয়, কর্মীদের বেতন, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খাত পর্যালোচনা করা হয়েছে।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালন ব্যয় যোগ করলে প্রতি মাসে খরচ পড়বে ৬৯ কোটি ৯১ লাখ ৭২ হাজার ২২৯ টাকা। দৈনিক হিসাবে এ খরচের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৩৩ লাখ ৫ হাজার ৭৪১ টাকা। প্রকল্প ব্যয়ের সঙ্গে ঋণের টাকার সুদ, গ্রেস পিরিয়ড, সরকারি অর্থ, পরিচালন ব্যয় সব কিছু পর্যালোচনা করে এই খরচ তুলে ধরা হয়েছে। একই সঙ্গে যাত্রী পরিবহনের হিসাবও নিরীক্ষা করা হয়েছে।

এতে দেখা যায়, দিনে ৪ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করবে মেট্রোরেল। দৈনিক ব্যয় ও যাত্রী পরিবহন হিসাব করেই প্রতি কিলোমিটারে ভাড়া ধরা হয়েছে ২ টাকা ৪০ পয়সা। এই হিসাবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রীপ্রতি ৪৮ টাকা ২৫ পয়সা আদায় করা হবে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত রুট বর্ধিত হলে সেখানকার ভাড়ার পরিমাণ পরে যোগ হবে। এ অংশের কাজ নতুন করে করছে এমআরটি লাইন-৬ কর্তৃপক্ষ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা