জাতীয়

ভুটানের জন্য জরুরি ওষুধ পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের এ দুর্দিনে ভুটানের জন্য জরুরি ভিত্তিতে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৬ এপ্রিল বৃহস্পতিবার ভুটানের রাজার অনুরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ দুটি ওষুধের চালান পাঠানো হয়।

ভুটানের প্রবীণ নাগরিকদের কোভিড-১৯ ভাইরাসের আক্রমণ থেকে রক্ষার জন্য জরুরি ওষুধের দুটি চালান পাঠিয়েছেন তিনি।

ওষুধের মধ্যে বেক্সিমকো ফার্মা উৎপাদিত মাল্টি-ভিটামিন বেক্সট্রাম গোল্ডের ১০ লাখ ইউনিট এবং স্কয়ার ফার্মার উৎপাদিত ভিটামিন সি সিভিটের ৫ লাখ ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।

এরইমধ্যে প্রথম চালানটি ঢাকা ছেড়ে গেছে। ২য় চালানটি রোববারের মধ্যে সীমান্ত বন্দরে পৌঁছে যাবার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগেও বাংলাদেশ ভুটানে হ্যান্ড সেনিটাইজারসহ জরুরি চিকিৎসা সামগ্রীর একটি চালান পাঠিয়েছিল।

এছাড়া গতকাল বুধবার জরুরি সহায়তা সামগ্রী নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রাম থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন : অর্থমন্ত্রী

বিগত আমলের নানা অনিয়ম ও কর্মকাণ্ড নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক বা আলোচনা করার মধ্যে...

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হচ্ছে আজ

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ই...

আইনগত পথেই শেখ হাসিনাকে ফেরানো হবে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান প্রশাসন পুরোপুরি আই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা