জাতীয়

যুক্তরাজ্য থেকে ফিরেছেন ১১৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্যে আটকে পড়া ১১৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ফিরেছেন তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র তাহেরা খন্দকার জানান, সোমবার (১১ মে) সকাল ৯টা ৪০ মিনিটে ১১৪ জন যাত্রী নিয়ে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের উদ্যোগে এসব বাংলাদেশি দেশে ফেরত এসেছেন। ২০০ জন ফেরত আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বেশ কয়েকজন তাদের নাম প্রত্যাহার করে নেন। ফলে বিশেষ এই ফ্লাইটে ১১৪ জন দেশে ফিরেছেন।

বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত এই বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে যুক্তরাজ্যে গিয়েছিলেন ১৫৪ জন ব্রিটিশ নাগরিক। ফিরতি ফ্লাইটে বাংলাদেশের নাগরিকরা ফেরত আসলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা