জাতীয়

জনপ্রতিনিধিদের অধিক সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের আরো বেশি সম্পৃক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’র সভায় তিনি এ নির্দেশ দেন।
সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ কথা জানান।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শনিবার সকালে গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আরো বেশি সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন।

সভায় কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা