জাতীয়

ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি, বাড়বে না ভাড়া

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার সৃষ্ট পরিস্থিতির কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর রবিবার (৩১ মে) থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল।

তবে ট্রেনের ভাড়া বাড়ছে না। এমনকি অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেন। আর টিকিট বিক্রি হবে অনলাইনে। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, কাল থেকে মোট আটটি ট্রেন চলবে। এগুলো হলো, সোনার বাংলা এক্সপ্রেস, সূবর্ণ এক্সপ্রেস, কালনী, উদয়ন এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস।

তবে ট্রেনগুলোতে থাকছে না খাবারের কোন ব্যবস্থা। ট্রেনের এক দরজা দিয়ে উঠতে হবে এবং নামতে হবে অন্য দরজা দিয়ে।

এদিকে, ট্রেন থামার ক্ষেত্রে স্টেশন সংখ্যাও সীমিত করা হয়েছে। বিমানবন্দর স্টেশনে কোন ট্রেন থামবে না বলে ব্রিফিংয়ে জানান মন্ত্রী। বলেন, জয়দেবপুর ও নরসিংদীতেও কোন ট্রেন থামবে না। টিকিট ছাড়া যাতে কেউ প্লাটফর্মে প্রবেশ করতে না পারে সে বিষয়টি শতভাগ নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা