জাতীয়

যাত্রী স্বল্পতায় বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে যাত্রী স্বল্পতার কারণে আগামী শনিবার (৬ জুন) পর্যন্ত অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (৪ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানান।

তিনি বলেন, ৪, ৫, ৬ জুনের সব শিডিউল ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনার কথা ছিল।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দুই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে ১ জুন ফ্লাইট চলাচল শুরু করে বিমান।

এর দ্বিতীয় দিন মঙ্গলবার ও তৃতীয় দিন বুধবার যাত্রী সংকটের কারণে কোনো ফ্লাইট পরিচালনা করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ পরিস্থিতিতে আবার আজ টানা তিন দিনের ফ্লাইট বাতিলের ঘোষণা দিলো রাষ্ট্রীয় এই সংস্থাটি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা