ছবি: পিআইডি
জাতীয়

বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে 

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় গত ১৪ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছি। মর্যাদা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

আরও পড়ুন: বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল ও শীতবস্ত্র দেন। এসময় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। এতে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে এল ৫২ হাজার টন গম

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের যে সম্মানটা আজকে আন্তর্জাতিকভাবে আছে, এটা যেন অব্যাহত থাকে। আমরা যেন বাংলাদেশকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি, এটা ধরেই যেন এগিয়ে যেতে পারি।’

১৯৭৫ সালের ১৫ আগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্যদের সঙ্গে নির্মমভাবে হত্যা করার কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জাতির পিতার হত্যাকাণ্ডটাতো শুধু হত্যাকাণ্ড নয়। আপনারা একবার চিন্তা করেন তো ১০ বছরের একটা শিশুর কি অপরাধ ছিল? তাকেও শেষ করে দেওয়া হয়েছে। কেন? ওই রক্তের কেউ যেন এ দেশে আর ক্ষমতায় আসতে না পারে। এটাই তো ছিল, খুনিদের আকাঙ্ক্ষা।’

আরও পড়ুন: চুরি-ছিনতাই করছে বিএনপি কর্মীরা

তিনি আরও বলেন, ‘আমি বলেছিলাম দেখেন জনগণ কতক্ষণ ভোট দেবে, না দেবে সেটা তো বলতে পারি না। যদি ভোট পাই হয়তো থাকবো। কারণ আমাদের দেশে তো পরিবেশটা অন্যরকম। দীর্ঘদিন মিলিটারি ডিকটেটর ছিল, কখনো ডাইরেক্টলি কখনো ইনডাইরেক্টলি তারা ক্ষমতা দখল করেন। আবার উর্দি খুলে রাজনীতিবিদ হন। আর হত্যা, ক্যু, ষড়যন্ত্র এটা তো আমাদের দেশে লেগেই আছে। আমাদের তো ধারাবাহিক গণতান্ত্রিক ধারা থাকে না। যার জন্য একটা স্থিতিশীল পরিবেশও কখনো আসেনি। যেজন্য সার্বিক উন্নতিটা ঠিক হয়নি। আমরা দীর্ঘদিন ক্ষমতায় থাকায় বাংলাদেশের উন্নয়নে কাজ করতে পেরেছি।’

শেখ হাসিনা বলেন, ‘অনেক দিন তো হয়ে গেলো। মানুষকে তো একসময় বিদায় নিতেই হবে। এটা তো আল্লাহই বলে দিয়েছেন। সেটাও আল্লাহর ইচ্ছা যেদিন যেতে হয়, চলে যাবো। এখান থেকেও, এই চেয়ার থেকেও চলে যাবো। আবার জীবন থেকেও চলে যাবো, যেতেই হবে। এটা হলো বাস্তবতা। যেদিন যাওয়ার সময় হবে। আর সময় না হলে ততদিন তো কাজ করতেই হবে। আল্লাহ যতক্ষণ সুযোগ দিয়েছেন।’

আরও পড়ুন: পরীমনির সংসারে ভাঙনের আভাস

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যা কিছু অর্জন করেছে, তাতে জনগণ ও ব্যবসায়ীদের অবদান রয়েছে। যতটুকু অর্জন আমি মনে করি এটা আপনাদের সবার অবদান। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা