জাতীয় সংসদ
জাতীয়

নবম অধিবেশনেও প্রবেশ নিষেধ গণমাধ্যমকর্মীদের

নিজস্ব প্রতিবেদক:

করোনা সংক্রমণ কালের বিগত দুটি অধিবেশনের মতো আসন্ন নবম অধিবেশনেও সংসদ ভবনে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন না সাংবাদিকরা। ফলে সংসদ টেলিভিশন, ফেসবুক লাইভের মাধ্যমে সংবাদ সংগ্রহ করতে হবে। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৬ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হবে। আপনারা দীর্ঘদিন যাবত জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংসদ অধিবেশন কাভার করে আসছেন। কিন্তু করোনার এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি বিবেচনায় নিয়ে বাজেট অধিবেশনের মতো আসন্ন নবম অধিবেশনেও জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না।

‘এমতাবস্থায় বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার অনুরোধ করছি। বাজেট অধিবেশনের আগেও এপ্রিল মাসে একদিনের জন্য যে অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও সাংবাদিকদের সংসদ ভবনে গিয়ে সংবাদ সংগ্রহের অনুমতি দেওয়া হয়নি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা