রাজধানীর যেসব এলাকায় থাকবে না আজ গ্যাস
জাতীয়

রাজধানীর যেসব এলাকায় আজ থাকছে না গ্যাস

নিজস্ব প্রতিবেদক:

গ্যাসের পাইপলাইন সংস্কারকাজের কারণে পূর্ব রামপুরার ভুইয়া গলি এবং এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, রামপুরা বাসস্ট্যান্ড থেকে হাইস্কুল গলি, পুরোনো পুলিশ ফাঁড়ি এলাকা, অগ্নিশিখা গলি এবং সংলগ্ন এলাকার গৃহস্থালি গ্রাহক, বাণিজ্যিক গ্রাহক, সিএনজি স্টেশন এবং শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ওই সব এলাকায় গ্যাস সরবরাহ নেই। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা