বিস্ফোরণে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ : প্রধানমন্ত্রী
জাতীয়

বিস্ফোরণে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে মসজিদে এসি বিস্ফোরণে ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৫ সকালে) সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, “প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। দগ্ধদের ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।”

এদিকে ওই বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে মসজিদের মুয়াজ্জিন ও শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।

তিনি আরও জানান, বর্তমানে এই হাসপাতালে দগ্ধ আরও ২৬ জন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা