কাউন্টারেও মিলছে ট্রেনের টিকিট
জাতীয়

কাউন্টারেও মিলছে ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাড়ে পাঁচমাস বন্ধ ছিল কাউন্টারে রেলের টিকিট বিক্রি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে থেকে আবারও কমিউটার-মেইল-লোকাল ট্রেনের পাশাপাশি আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে কাউন্টারে।

বর্তমান নিয়মে বিক্রি হওয়া ট্রেনের ৫০ শতাংশ আসনের অর্ধেক টিকিট পাওয়া যাবে কাউন্টারে। বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপস, অনলাইন ও মোবাইলে ইস্যু করা যাবে।

গত সোমবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাসির হাসান খাঁন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণিতে বর্তমান নিয়মে বিক্রি করা মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা ছয়টির বেশি হলে কাউন্টার, অ্যাপস, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা ছয়টির কম হলে তা শুধু অ্যাপস, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে।

এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সংরক্ষিত ২ শতাংশ আসন বাদ দিয়ে হিসাব করতে হবে। তাছাড়া, কাউন্টার ও অ্যাপস, অনলাইন ও মোবাইল কোটায় বিক্রি না হওয়া টিকিট যাত্রার ১২০ ঘণ্টা আগে যেকোনো মাধ্যম থেকে ইস্যু করা যাবে।

সকাল ৮টা থেকে কাউন্টারের মাধ্যমে এবং বর্তমান নিয়ম অনুসারে সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

নওগাঁর সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ আর নেই

নওগাঁ জেলা পুজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি ও সিনিয়র...

রামলীলা ময়দান ঘিরে ত্রিমুখী নিরাপত্তা বলয় ও চরম রাজনৈতিক উত্তাপ!

ভারতের রাজধানী দিল্লির রাজপথ আজ উত্তপ্ত হয়ে উঠতে চলেছে। ভোটার তালিকা সংশোধনের...

আলোচিত দাদন ব্যবসায়ী বাবলু গ্রেফতারে মিষ্টি বিতরণ

চড়া সুদে দাদন ব্যবসা, চেক ডিজঅনারের মামলা এবং মানব...

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা