খেলা

আইনি জট কাটিয়ে নির্বাচনের পথে বিসিবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট আইনি অনিশ্চয়তার অবসান ঘটেছে। নির্বাচন তফসিল এবং ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আজিম উদ্দিন পাটোয়ারী এবং শফিকুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে বিসিবির নির্বাচন তফসিল এবং ভোটার তালিকা নিয়ে আপত্তি জানিয়ে ছয়জন কাউন্সিলর হাইকোর্টে রিট আবেদন করেন। তাদের অভিযোগ ছিল, নির্বাচনী প্রক্রিয়ার কিছু বিষয়ে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। তবে আদালত রিটটি খারিজ করে দেওয়ায় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না।

বিসিবির প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় গত ১৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল প্রকাশ করে। তফসিল অনুযায়ী আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে ১৭ মে বিকেলে প্রকাশ করা হয় খসড়া ভোটার তালিকা। নির্বাচনী বিধি অনুসারে এই নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করবে আরও দুইজন পরিচালক। পরে মোট ২৫ জন পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশনের অন্য সদস্যরা হলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

ক্রিকেট সংশ্লিষ্ট মহলের মতে, আদালতের এই সিদ্ধান্তের ফলে বিসিবির নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা দূর হয়েছে এবং নির্ধারিত সময়েই নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথ সুগম হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

১০ মরদেহের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে লাশ হস্তান্তর

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

‘তুমি এই পুরস্কারের যোগ্য’

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা