খেলা

আর্জেন্টিনাকে হটিয়ে এককভাবে শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ছিল ব্রাজিলেরই দখলে। তবে দুই দলের পয়েন্ট ছিল সমান, গোল ব্যবধানে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল ব্রাজিল। এবার তৃতীয় রাউন্ডের ম্যাচ শেষে দুই পয়েন্টের পরিষ্কার ব্যবধানে শীর্ষস্থান নিজেদের দখলে নিয়ে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুক্রবার সকালে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচটি ব্রাজিলের একদিন আগে খেলায়, ঠিক একদিনের জন্যই এককভাবে শীর্ষে উঠতে পেরেছিল আর্জেন্টিনা। তবে তারা প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি ড্র করায়, ব্রাজিলের সামনে সুযোগ আসে নিজেদের তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতে সবার ওপরে ওঠার।

সেই সুযোগটি বেশ ভালোভাবেই কাজে লাগাল তিতের শিষ্যরা। আর্জেন্টিনার ড্রয়ের ২৪ ঘণ্টা পর তারা হারিয়ে দিয়েছে ভেনেজুয়েলাকে। রবার্তো ফিরমিনোর করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের এটি টানা তৃতীয় জয়। তিনটি ম্যাচেই জয় পাওয়া একমাত্র দল এখন তারাই।

নিজেদের ঘরের মাঠ সাও পাওলোর সিসেরো পম্পেউয়ে পুরোপুরি আধিপত্য বিস্তার করেই ম্যাচটি খেলেছে ব্রাজিল। পুরো ম্যাচের তিন-চতুর্থাংশ সময় বলের দখল ছিল তাদেরই নিয়ন্ত্রণে। তবে সে তুলনায় সাজানো গোছানো আক্রমণ হয়েছে বেশ কম। যে কারণে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলেছে মাত্র একবার।

ম্যাচের ৬৭ মিনিটের সময় সৌভাগ্যবশত গোলটি পেয়েছে ব্রাজিল। এভারটন রিবেইরো ক্রসে দুর্বল হেড করেন ভেনেজুয়েলার অজোরিও। সেখান থেকে বল পেয়ে অদ্ভুতুড়ে এক ভলি করেন ফিরমিনো, তবে সেটিই জড়িয়ে যায় জালে, ব্রাজিল পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। পরে এটিই প্রমাণিত জয়সূচক গোল হিসেবে।

এ জয়ের ফলে তিন ম্যাচের সবকয়টি জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে ব্রাজিল। সমান ম্যাচে ২ জয় ও ১ ড্র'তে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। এছাড়া তৃতীয় স্থানে ইকুয়েডর, চতুর্থ স্থানে উরুগুয়ে ও পাঁচ নম্বরে রয়েছে প্যারাগুয়ে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা