খেলা

সপ্তাহসেরা ১০ ফুটবলারের তালিকায় বাংলাদেশের সাদ

স্পোর্টস ডেস্ক : গত ১০ দিনে এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দল যে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সে ম্যাচগুলোতে কারা ভালো পারফরম্যান্স করেছেন তার একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

সংক্ষিপ্ত ১০ জনের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এ সময়ে আলোচিত ফরোয়ার্ড সাদ উদ্দিন। বাংলাদেশ জাতীয় ফুটবল দল গত ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ খেলেছে। যে সিরিজ বাংলাদেশ জিতেছে ১-০ ব্যবধানে। প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে অতিথি দলটিকে। দ্বিতীয় ম্যাচ ড্র হয়েছে গোলশূন্য।

দুই ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন সাদ উদ্দিন। যদিও সিরিজ পুরস্কার পেয়েছেন আরেক ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। প্রথম ম্যাচের দুই গোলের প্রথমটি সাদ উদ্দিনের ক্রস থেকে করেছিলেন নাবিব নেওয়াজ জীবন। দুই ম্যাচে সাদ গোল না করলেও তিনি নেপালের রক্ষণভাগে ত্রাসের সৃষ্টি করতে পেরেছিলেন।

সেরা ১০ জনের মধ্যে থেকে দর্শকদের ভোটে একজন সেরা নির্বাচিত হবেন। সাদ উদ্দিন ছাড়া অন্য ৯ জনের মধ্যে দুজন করে ইরান ও ইরাকের এবং একজন করে সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের। ভোট শেষ হবে ২১ নভেম্বর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা