খেলা

অশ্বিনের ঘুর্ণিতে অলআউট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : দিবারাত্রির টেস্টে সফরকারী ভারতের বিপক্ষে সুবিধা করতে পারছে না স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারতকে আড়াইশ রানের মধ্যে আটকে রাখলেও নিজেরা অলআউট হয়ে যায় ২০০ রানের আগেই। দুই পেসার যশপ্রীত বুমরাহ-উমেশ যাদব পোড়ালেও অস্ট্রেলিয়া মূলত ব্যাকফুটে চলে যায় রবিচন্দ্রন অশ্বিনের ঘুর্ণিতে। শেষ পর্যন্ত ১৯১ রানে থামে তাদের ইনিংস।

অ্যডিলেডে শুক্রবার দ্বিতীয় দিনের শুরুতেই ২৪৪ রানে অলআউট হয়ে যায় ভারত। ব্যাটিং করতে নেমে দুই ওপেনার ফেরেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। তিনে নেমে লাবুশানে ৪৭ রানের ইনিংস খেললেও স্টিভেন স্মিথ ফেরেন মাত্র ১ রানে। পরপর সাজঘরে ফেরেন ট্র্যাভিস হেড ও ক্যামেরুন গ্রিন। স্মিথসহ এই তিনজকেই ফেরান অশ্বিন।

একাই লড়াই করেছিলেন অধিনায়ক টিম পেইন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৭৩ রানে। কোনো সতীর্থকে পেলে হয়তো তার ইনিংসটি আরো বড় হত। শেষ দিকে মিচেল স্টার্ক ১৫ ও নাথান লিওন করেন ১০ রান। জশ হ্যাজলউডের ব্যাট থেকে আসে ৮ রান। প্রথম ইনিংসে ৫৩ রানে পিছিয়ে থাকে অস্ট্রলিয়া।

মাত্র ১৮ ওভার বোলিং করে ৫৫ রান দিয়ে চার উইকেট নেন অশ্বিন। এ ছাড়া উমেশ যাদব তিন উইকেট ও যশপ্রীত বুমরাহ নেন দুই উইকেট।

ভারত প্রথম ইনিংস ২৪৪/১০

শূন্য রানে ওপেনার পৃথ্বী শ ফেরার পর আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালও ফেরেন ১৭ রান করে। ইনিংসের শুরুতেই তাদের হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। দলকে খাদের কিনারা থেকে তোলার দায়িত্ব পড়ে চেতশ্বর পূজারা ও বিরাট কোহলির ওপর। সেভাবেই খেলছিলেন দুজন। কিন্তু ভাগ্য সহায় ছিল না। পূজারা ক্রিজে থিতু হয়ে ১৬০ বলে ৪৩ রান করে ফেরেন সাজঘরে। ভেঙে যায় পূজারা-কোহলির ৬৮ রানের জুটি।

পূজারা আউট হয়ে গেলে ক্রিজে আসেন রাহানে। এবার অধিনায়ক-সহঅধিনায়ক মিলে সামলাচ্ছিলেন অজিদের বোলিং আক্রমণ। সবকিছু চলছিল ঠিকঠাক। দুজনে গড়েন ৮৮ রানের জুটি। ভাগ্যদেবী যেনো আবারও মুখ ফিরিয়ে নেয়। এবার ফেরেন স্বয়ং কোহলি। রানআউট হয়ে ব্যক্তিগত ৭৪ রানে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চারের মারে।

কোহলি ফেরার ১৮ রানের মধ্যেই ভারত এবার হারিয়ে ফেলে আজিঙ্কা রাহানে-হনুমা বিহারীর উইকেট। ক্রিজে থিতু হয়ে যাওয়া রাহানে আউট হন ৯২ বলে ৪২ রান করে। তার উইকেট হারানো ছিল কোহলিদের জন্য বড় ধাক্কা। রাহানের আউট সামলে উঠতে না উঠতেই সাজঘরে ফেরেন হনুমা। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৯ রান।

ঋদ্ধিমান সাহা (৯) ও রবিচন্দ্রন অশ্বিন (১৫) অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করেছিলেন। কিন্তু দুজনেই ফেরেন কোনো রান না যোগ করেই। ২৩৩ রান ও চার উইকেট হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে নামলেও মাত্র ১১ রান যোগ হতেই অলআউট হয়ে যায় ইন্ডিয়া।

প্রথম ইনিংসের শুরুতেই আগুন ঝরানো মিচেল স্টার্ক সর্বোচ্চ চার উইকেট নেন। তিন উইকেট নেন প্যাট কমিন্স।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা