খেলা

‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়েছে সৌরভের

ক্রীড়া ডেস্ক : আচমকা বুকে ব্যথা অনুভব করার ভারতের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলিকে কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা। শনিবার (০২ জানুয়ারি) হাসপাতালে বেলা ১টায় ভর্তি হন কলকাতার রাজপুত্র সৌরভ।

হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখে জানান ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়েছে সৌরভের। ভর্তির সময় সৌরভের পালস ছিল মিনিটে ৭০ এবং প্রেসার ছিল ১৩০ বাই ৮০। ইকোকার্ডিওগ্রাম ও এনজিওগ্রাম করে তার ধমনিতে ব্লকেজ ধরা পড়ে। তার চিকিৎসায় গঠন হয়েছে ৫ সদস্যের টিম।

এরপর চিকিৎসক স্বরোজ মন্ডল ও সপ্তির্ষি বসুর তত্ববধানে প্রাথমিকভাবে এনজিও প্লাস্টিরির সিদ্ধান্ত নেন। আপাতত একটা স্টেইন বসানোর প্রক্রিয়া চলছে। তবে চিকিৎসকের তরফে জানানো হয়েছে কোনো উদ্বেগের কারণ নেই। সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

এর আগে শনিবার সকালে নিজের বাড়িতেই শরীরচর্চা করছিলেন তিনি। সেই সময় হঠাৎই মাথা ঘুরে পড়ে যান। এরপর জ্ঞান এলে বুকে ব্যথার পাশাপাশি পিঠে ও কাঁধে ব্যাথার অনুভব করেন তিনি।

জানা যায়, শুক্রবার রাত থেকেই কিছুটা অসুস্থ ছিলেন ভারতের সাবেক সফল এই দলনেতা। তার পরদিন মাথা ঘুরে পড়ে যাওয়া।

ইতোমধ্যে ‘দাদার’ খোজখবর নিতে শুরু করেছেন ভারতের ক্রিকেটসহ বলিউড থেকে কেন্দ্রীয় সরকার। মমতার সরকারের পক্ষ থেকে যোগাযোগ করে সমস্ত রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা