খেলা

অর্ধশতক করে থামলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : ফিফটির পর আর বেশিদূর এগোতে পারেননি সাকিব আল হাসান। রেয়মন রেইফারের বলে বোল্ড হয়ে ৮১ বলে ৩ চারে ৫১ রান নিয়ে সাজঘরে ফিরেছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে হাফসেঞ্চুরির পর নিজের ইনিংস খুব বেশি বড় করতে পারেননি তামিম ইকবাল। ২৮তম ওভারের শেষ বলে আলজারি জোসেফকে মারতে গিয়ে আকিল হোসেনের ক্যাচে পরিণত হন তিনি। ৮০ বলে ৩টি চার ও একটি ছক্কায় তার ব্যাট থেকে ৬৪ রান এসেছে।

ইনিংসের ২৩তম ওভারে দলীয় শতক পায় বাংলাদেশ। আর তিন ওভার পরে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম হাফসেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। ৭০ বলে দুটি চারে ফিফটি করেন তিনি।

এর আগে ভালো খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ২০ রানে আউট হন। দলীয় নবম ওভারে ৩৮ রানের মাথায় কাইল মায়ার্সের বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিলেও তৃতীয় আম্পায়ারের ঘোষণায় আউটই হন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। এই হোম ভেন্যুতে নিজের ১৫তম ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি। যেখানে এ ম্যাচে ৩ রান দরকার ছিল তার। যা দলীয় তৃতীয় ওভারে আলজারি জোসেফের বলে খোঁচা দিয়েই সেরে ফেলেন এই দেশ সেরা ওপেনার। এই মাঠে ৯ ম্যাচে ৪২৬ রান নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন ইমরুল কায়েস।

ইনিংসের প্রথম ওভারেই আউট হলেন লিটন দাশ (০)। আলজারি জোসেফের করা ওভারের পঞ্চম বলে এলবির ফাঁদে পড়েন এই ওপেনার।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে জায়গা করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার সাইফউদ্দিন। আর জায়গা হারিয়েছেন হাসান মাহমুদ ও রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ক্যারিবীয় দলে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন জোসুয়া দা সিলভা ও অ্যান্ড্রে ম্যাকার্থি। তার বদলে অভিষেক হলো জাহমার হ্যামিল্টন ও কেওন হার্ডিংয়ের।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল আমব্রিস, কেওর্ন ওটলি, জাহমার হ্যামিল্টন (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, এনক্রুমাহ বোনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কেওন হার্ডিং, আলজারি জোসেফ, আকিল হোসেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা