খেলা

বেনজেমার জোড়া গোলে বার্সাকে টপকাল রিয়াল

স্পোর্টস ডেস্ক : সেল্টা ভিগোর মাঠ বালাইদসকে শিরোপা প্রত্যাশীদের জন্য বড় এক পরীক্ষাই ধরা হয় লা লিগায়। এই গেল মৌসুমেই তো, এখানে পয়েন্ট খুইয়েই শিরোপার দৌড় থেকে ছিটকে গিয়েছিল বার্সেলোনা। সেই বালাইদসেই শনিবার রাতে রিয়াল জিতল হেসেখেলে। জোড়াগোল করে যার প্রধান নায়ক ছিলেন কারিম বেনজেমা। ৩-১ গোলের এই জয় নিয়ে তার দল আবারও বার্সেলোনাকে টপকে চলে এসেছে লিগের দ্বিতীয় অবস্থানে।

প্রতিপক্ষের মাঠে রিয়ালকে গোলের জন্য অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ২০ মিনিটেই দলকে এগিয়ে দেন বেনজেমা। টনি ক্রুসের পাস থেকে দারুণ এক কৌণিক শটে লক্ষ্যভেদ করেন তিনি।

মাঝে চোটে পড়েছিলেন ফরাসি এই স্ট্রাইকার, তার আগে পরে এ নিয়ে টানা আট ম্যাচে গোল করা হলো তার। জোড়া গোলের অপেক্ষাও খুব বেশি সময় করতে হয়নি তাকে। ১০ মিনিটে প্রতিপক্ষের ভুল, সে সুবাদেই রিয়ালের ব্যবধান বাড়ান সুযোগসন্ধানী বেনজেমা। প্রতিপক্ষ বিপদসীমার একটু সামনে রেনাতো তাপিয়ার দুই পায়ের মাঝ দিয়ে পাস বাড়ান ক্রুস, গোল করেন বেনজেমা। চলতি লিগে এটি তার ১৭তম গোল। ৪০ মিনিটে দেনিস সুয়ারেজের ক্রসে সান্তি মিনার গোলে ব্যবধান কমিয়ে অবশ্য স্বাগতিক সেল্টা লড়াইয়ের আভাস দিচ্ছিল ভালোভাবেই।

বিরতির পর বলের দখল বাড়ায় সেল্টা, প্রতি আক্রমণে ত্রাসও ছড়াচ্ছিল রিয়াল রক্ষণে। ৬৩ মিনিটে ইয়াগো আসপাসের দূরপাল্লার শটটা ঠেকিয়ে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া দলকে বিপদমুক্ত রাখেন। আসপাসকে এরপর এগিয়ে যেতে দেয়নি দুর্ভাগ্য। ৮২ মিনিটে তার দারুণ এক ফ্রি কিক প্রতিহত হয় পোস্টে।

এক গোলের অগ্রগামিতা ধরে রাখতে এরপর রক্ষণে আরও জমাট হয়ে বসে রিয়াল। প্রতি আক্রমণে শেষ দিকে আদায় করে নেয় তিন পয়েন্ট নিশ্চিত করা গোলটাও। তার কৃতিত্ব পুরোটাই বেনজেমার। হ্যাটট্রিকের দুয়ারে থেকেও গোল নিশ্চিত করতে প্রতিপক্ষ বক্সে বলটা বাড়ান মার্কো অ্যাসেনসিওর কাছে। আলতো টোকায় রিয়ালের জয়টা নিশ্চিত করেন স্প্যানিশ এই উইঙ্গার।

এই জয়ের ফলে ২৮ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ উঠে এসেছে তালিকার দুইয়ে। টপকে গেছে এক ম্যাচ কম খেলা বার্সাকে। অ্যাটলেটিকো থেকে তিন পয়েন্টে পিছিয়ে আছে দলটি। বার্সা আর অ্যাটলেটিকো, দুই দলই অবশ্য খেলেছে একটি করে কম ম্যাচ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা