খেলা

লিভারপুলকে বিদায় করে সেমিতে রিয়াল

ম্পোর্টস ডেস্ক : প্রথম লেগে দুই গোলে পিছিয়ে থাকা লিভারপুলকে ঘরের মাঠে জিততে হতো অন্তত দুই গোলের ব্যবধানে। সেই চেষ্টা ম্যাচের শুরু থেকেই করে গেল ইয়ূর্গেন ক্লপের দল। কিন্তু রিয়াল মাদ্রিদের জমাট রক্ষণের বিপক্ষে একটা গোলও আদায় করতে পারেননি মোহাম্মদ সালাহ, সাদিও মানেরা। ফলে প্রথম লেগের ফলাফলই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলে দিল রিয়াল মাদ্রিদকে।

বুধবার (১৪ এপ্রিল) অ্যানফিল্ডে লিভারপুল-রিয়াল মাদ্রিদের লড়াইটা গোলশূন্য ড্র হয়েছে। ফলে প্রথম লেগে ৩-১ গোলে এগিয়ে থাকা রিয়াল ওই ব্যবধানেই সেমির টিকিট পেয়েছে।

দুই গোলে পিছিয়ে থাকা লিভারপুল ঘরের মাঠে শুরু থেকেই গোলের উদ্দেশ্যে তেঁড়েফুঁড়ে ফুটবল খেলেছে। অপর দিকে গোলের চিন্তা বাদ দিয়ে রক্ষণে চীনের মহাপ্রাচীর গড়ে তুলতে চেয়েছে রিয়াল মাদ্রিদ! ৫৬ শতাংশ বলের দখল ধরে রেখে লিভারপুল গোলবার লক্ষ্যে শট নিয়েছে ১১টি, অপর দিকে রিয়াল পুরো ম্যাচে শট নিয়েছে মাত্র ৩টি। তবুও জালের ঠিকানা খুঁজে পায়নি লিভারপুল।

অ্যানফিল্ডে ম্যাচের আগে অনাকাঙ্খিত এক ঘটনার মুখে পড়তে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। লিভারপুল সমর্থকদের আক্রমণের মুখে পরে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বহনকারী বাসটি। কিছু একটা ছুড়ে মেরে বাসের কাঁচ ভেঙে দেওয়া হয়।

এই ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো লিভারপুল মাঠের ফুটবলে এগিয়ে যেতে পারত দ্বিতীয় মিনিটেই। কিন্তু সাদিও মানের কাছ থেকে বিপজ্জনক স্থানে বল পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি মোহাম্মদ সালাহ। একাদশ মিনিটে জেমস মিলনারের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

২০ মিনিটে পাল্টা আক্রমণে গোল প্রায় পেয়েই যাচ্ছিল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার শট পোস্টে লেগে প্রতিহত হয়। ৪০ মিনিটে আবারও সুযোগ মিস করেছেন সালাহ। সুবিধাজনক স্থানে বল পেয়েও ভালো শট নিতে পারেননি মিশরীয় তারকা।

দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে হতাশ করেছেন কোর্তোয়া। ৬৬ মিনিটে রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়রকে গোলবঞ্জিত করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন। শেষ দিকে গোলের জন্য মরিয়া লিভারপুল নিজেদের অর্ধ ছেড়ে উঠেছিল। কিন্তু জমাট রক্ষণ গড়া রিয়াল যেন প্রস্তুতই ছিল! ঠান্ডা মাথায় একটার পর একটা আক্রমণ রুখে দিয়েছে মাদ্রিদের ক্লাবটি। যাতে গোলশূন্য ড্রতে নিষ্পত্তি হয়েছে দু'দলের লড়াই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা