খেলা

এমবাপের বাবার মুখোমুখি র‌্যাবিওটের মা

ক্রীড়া ডেস্ক : বুখারেস্টের ন্যাশনাল এরেনায় সুইজারল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার খেলা প্রায় শেষ পর্যায়ে। টাইব্রেকারের থ্রিলারে হেরে যাচ্ছে বিশ্বকাপজয়ী ফ্রান্স। ঠিক একই সময়ে গ্যালারিতে চলছিল অন্য এক কাহিনী।

ফ্রান্সের দুই ফুটবলার কিলিয়ান এমবাপের বাবা এবং আরেক মিডফিল্ডার আদ্রিয়েন র‌্যাবিওটের মা খেলা দেখছিলেন গ্যালারিতে বসে। এ সময় হঠাৎই দুইজনের মধ্যে ঝগড়া বেধে যায়। যা এখন রীতিমত আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আদ্রিয়ান র‌্যাবিওটের মা ভেরোনিক র‌্যাবিওট, যিনি আবার আদ্রিয়ানের এজেন্টও বটে। তিনি কিলিয়ান এমবাপের বাবা উইলফ্রেড এমবাপেকে বেশ উত্তেজিত গলায় বলছিলেন, যেন তিনি তার ছেলের সঙ্গে কথা বলেন এবং আর কোনোদিনও যেন ফ্রান্সের হয়ে সে (এমবাপে) না খেলে। ভেরোনিক র‌্যাবিওট নিজেই তখন জানিয়েছেন, খুবই রেগে আছেন তিনি।

বিভিন্ন সূত্র ইএসপিএনকে জানাচ্ছেন, ছেলের সম্পর্কে এমন সমালোচনা সহ্য হয়নি উইলফ্রেড এমবাপেরও। তিনিও এর তীব্র প্রতিবাদ জানান। এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়নি। শুধু তাই নয়, দুইজনের ঝগড়া এবং উত্তপ্ত বাক্য বিনিময় বেশ জোর গলায় হওয়ায় অনেক দুর থেকেও শোনা যাচ্ছিল।

তবে সেদিন শুধুমাত্র এমবাপের বাবার সঙ্গেই নয়, মিসেস র‌্যাবিওট ঝগড়া লেগেছিলেন পল পগবার পরিবারের সঙ্গেও। ৯১ মিনিটে যখন সুইজারল্যান্ড তৃতীয় গোল দিয়ে ফেলেছিল, ওই সময় পল পগবা একটি বল হারান। যার ফলে বলটি পেয়ে যায় সুইসরা এবং গোল দিয়ে সমতায় ফেরে।

এরপরই পল পগবার নামে আজেবাজে মন্তব্য করতে শুরু করেন মিসেস র‌্যাবিওট। পগবার ভাই বসা ছিলেন গ্যালারিতে। তিনি মিসেস র‌্যাবিওটের কথার উত্তর দেন এবং এক পর্যায়ে তা ঝগড়ায় রূপ নেয়।

সূত্র জানায়, ঝগড়ার মত এই নোংরা কাজগুলো হয়েছে ফ্রান্সের অন্য খেলোয়াড়দের পরিবারের সদস্যদের সামনে। এমনকি ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও পুরো বিষয়টা লক্ষ্য করেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা