খেলা

জামাল দেখে লজ্জা পান পাকিস্তানের হাসান

স্পোর্টস ডেস্ক: দুই জনে এক স্থানে বড় হয়েছে। ডেনমার্কের সেই আলো-বাতাসে দুজনেই। সেখানেই ফুটবলে হাতেখড়ি তাদের। বলছি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও পাকিস্তানের হাসান বশিরের। শিকড়ের টানে নিজ নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন দুজন।

কিন্তু জামাল ভূঁইয়া যেখানে সাবলীল গতিতে লাল-সবুজ দলে খেলছেন, ততটা পারছেন না হাসান বশির। এখন পর্যন্ত জামালের জাতীয় দলের জার্সি গায়ে পঞ্চাশের বেশি ম্যাচ খেলা হয়েছে।

সেখানে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানের অধিনায়কত্ব করা হাসানের খেলা হয়েছে মাত্র ২০ থেকে ২১টি! এমন অবস্থায় লজ্জা পাচ্ছেন, বিব্রত হচ্ছেন এই ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। পাকিস্তানভিত্তিক দ্য নিউজের সঙ্গে আলাপকালে হতাশাই ব্যক্ত করেছেন হাসান।

বাংলাদেশের চেয়ে অনেক দিক দিয়েই পিছিয়ে আছে পাকিস্তানের ফুটবল। দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপ’ বলে অভিহিত সাফ ফুটবলে বাংলাদেশ একবার চ্যাম্পিয়ন ও ‍দুইবার রানার্স-আপ হয়েছে। এছাড়া এসএ গেমসে দুইবার সোনা জেতার রেকর্ড আছে।

সেখানে পাকিস্তান কোনোবারই সাফের ফাইনালে খেলতে পারেনি। এছাড়া নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে তো একাধিকবার ফিফার সাসপেনশনের খড়গও নেমে এসেছে। বর্তমানে নিষেধাজ্ঞার কারণে কোনও কার্যক্রম নেই পাকিস্তান দলের।

২০১২ সালে হাসানের পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়। ঠিক এক বছর পর বাংলাদেশ দলে অভিষেক হয় জামালের। কিন্তু এই ক’বছরে প্রচুর ম্যাচ খেলা হয়েছে এই মিডফিল্ডারের। সেক্ষেত্রে হাসান অনেকটাই পিছিয়ে।

দ্য নিউজে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে জামালের প্রসঙ্গ টেনে এনেছেন হাসান, ‘আমি জামাল ভূঁইয়ার সঙ্গে কথা বলেছিলাম। বাংলাদেশের হয়ে সে কতগুলো ম্যাচ খেলেছে, অধিনায়কত্ব করেছে- এসব নিয়ে।

সে বললো, ৬০ থেকে ৭০টি ম্যাচ খেলেছে, অভিষেকের পর থেকে। জামালের অভিষেক হয়েছে আমার এক বছর পর। অথচ আমি এরমধ্যে খেলেছি ২০ থেকে ২১টি ম্যাচ। এটা আমাদের জন্য লজ্জা ও বিব্রতকর। এটা দুঃখজনকও। এই অবস্থাটা আমাদের সবকিছু শেষ করে দিচ্ছে।’

পাকিস্তান ফুটবল ফেডারেশনে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জেরবার অবস্থা। অনিয়ম তো লেগেই আছে। তার ওপর ফিফার নিষেধাজ্ঞা। সবকিছু মিলিয়ে কঠিন সময় যাচ্ছে তাদের।

বর্তমানে ডেনিশ ক্লাবে খেলা হাসান দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে আছেন, ‘কঠিন সময় পাড়ি দিচ্ছে পাকিস্তান। ফিফার নিষেধাজ্ঞা চলছে। কখন ঠিক হবে তা কেউ জানে না। প্রায় সবাই ফুটবল খেলে পরিবার চালিয়ে থাকে। আশা করছি ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু কীভাবে হবে, কবে হবে, তা জানি না’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা