খেলা

ব্যাঙ্গালুরুর ড্রয়ে বিপাকে বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক: এএফসি কাপের দক্ষিণ এশিয়ান জোনের গ্রুপ পর্বের ম্যাচে পয়েন্ট হারালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

আজ শনিবার মালদ্বীপের মালেতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংস ভারতের ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোলশুন্য ড্র করেছে। এই ড্রয়ে দুই ম্যাচ শেষে বসুন্ধরা কিংস টেবিলের শীর্ষে থাকলেও আজ রাতে ভারতের আরেক ক্লাব মোহনবাগান মাজিয়া স্পোর্টসকে হারালে তখন ছয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থাকবে কিংস।

আগের ম্যাচে স্বদেশি মোহনবাগানের বিরুদ্ধে ০-২ গোলে হেরেছিল ব্যাঙ্গালুরু। এই ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ভিন্ন কৌশলে এক পয়েন্ট আদায় করে নিয়ে কাগজে কলমে এখনো টুর্নামেন্টে টিকে রইল সুনীল ছেত্রীর দল।

রাতে মোহনবাগান জিতে গেলে অবশ্য টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে ছেত্রীদের।


বসুন্ধরা কিংস এই ম্যাচে কিছুটা দুর্ভাগ্যের শিকার বলতেই হবে। বল পজেশন, আক্রমণ সব কিছু ঠিকঠাক থাকলেও শুধু গোলটিই করতে পারেনি। ব্যাঙ্গালুরু এফসি বসুন্ধরার দুই ফরোয়ার্ড আর্জেন্টাইন বেসেরা এবং ব্রাজিলিয়ান রবসনকে দুর্দান্তভাবে মার্কিং করে।

এরপরও এই দুই ফরোয়ার্ড মাঝে মধ্যে নিজেদের ঝলক দেখানোর চেষ্টা করেছেন। বিশেষ করে ব্রাজিলিয়ান রবসন রবিনহো ব্যতিব্যস্ত রাখেন ব্যাঙ্গালুরুর রক্ষণভাগ ও গোলরক্ষক গুরপ্রিত সিংকে।

ব্যাঙ্গালুরুর এক পয়েন্ট পাওয়ার পেছনে যথেষ্ট অবদান তাদের জাতীয় দলের গোলরক্ষক গুরপ্রিতের। ২৫ মিনিটে রবসনের দুর্দান্ত শট দারুণ দক্ষতায় ফেরান তিনি। রবসনকে অতিরিক্ত পাহারা দেয়ায় বক্সের আশেপাশে ফ্রি কিক পেয়েছে কয়েকটি বসুন্ধরা। কিন্তু সেই ফ্রি কিক থেকে গোল আদায় করতে পারেননি অস্কারের শিষ্যরা।

বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলাররা উচু মানের হলেও ব্যাঙ্গালুরুর ভারতীয় ফুটবলারদের মান বাংলাদেশের ফুটবলারদের চেয়ে ভালো। সেটি এই ম্যাচে স্পষ্ট। পাশাপাশি বসুন্ধরার দুই ল্যাতিন ফুটবলারকে সফল মার্কিং করায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ব্যাঙ্গালুরু।

দ্বিতীয়ার্ধে কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন পূর্ণ তিন পয়েন্টের জন্য সব চেষ্টাই করেছেন। কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দল। ৭০ মিনিটে বিপলুর বাড়ানো বলে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নেয়া শট গুরপ্রিত প্রথম দফায় এক হাত দিয়ে সেভ করেন। সেই বল গোললাইন থেকে ব্যাঙ্গালুরুর আরেক ডিফেন্ডার ক্লিয়ার করেন, সেই ক্লিয়ার আবার আরেক দফায় বিপদমুক্ত করেন গুরপ্রিত।

সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ব্যাঙ্গালুরু এফসি কাউন্টার অ্যাটাক করেছে মাঝে মধ্যে। বিশেষ ৭৫ থেকে ৯০ মিনিটের মধ্যে ব্যাঙ্গালুরু গোলের প্রাণান্ত চেষ্টা করে। বসুন্ধরা কিংস শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার পেছনে গোলরক্ষক আনিসুর রহমান জিকোকেও অবদান দিতে হয়। তিনি শেষ দিকে কয়েকটি দুর্দান্ত সেভ করেছেন।

ব্যাঙ্গালুরু এফসিকে দুর্দান্ত ফর্মে থাকা বসুন্ধরা কিংস হারাতে ব্যর্থ হলো। এর আগে সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুরুকে ২০১৭ সালে ঢাকা আবাহনী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে হারিয়েছিলো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা