খেলা

আজ কিউইদের হারাতে চায় টাইগাররা

স্পোর্টস ডেস্ক: সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শেষ করতে চায় বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য বিশ্বকাপের আগে জয়ের ধারা অব্যাহত রাখা। এ লক্ষ্যে আজ (১০ সেপ্টেম্বর) মাটে নামবে বাংলাদেশ।

মিরপুরে বিকেল চারটায় ম্যাচটি শুরু হবে। গাজী টিভি ও টি-স্পোটর্স ম্যাচটি সরাসরি দেখাবে।

বাংলাদেশ চতুর্থ ম্যাচ ৬ উইকেটে জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। সিরিজ জয়ের পাশাপাশি ৩-১ ব্যবধানে এগিয়েও আছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে ও দ্বিতীয়টি ৪ রানে জিতে বাংলাদেশ। তৃতীয় ম্যাচ ৫২ রানে জিতে সিরিজে আশা বাঁচিয়ে রাখে নিউজিল্যান্ড। কিন্তু চতুর্থ ম্যাচ হেরে যায়। এতে সিরিজ হারে সফরকারীরা।

বাংলাদেশকে চতুর্থ ম্যাচ জিততে ঘাম ঝড়াতে হয়েছে। ৯৪ রানের টার্গেট স্পর্শ করে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের মত বড় দু’দলের বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ জয় টাইগারদের আত্মবিশ্বাসী রাখবে । আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ওমান-দুবাইয়ে হবে বিশ্বকাপ।

সানননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা