ফলোয়ার
খেলা

দেড় কোটি ছাড়াল সাকিবের ফলোয়ার

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। তার ভক্ত সমর্থকও কম নয়। ছড়িয়ে আছে দেশ-বিদেশে। আর সেই ভক্ত অনুসারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্য এক মাইলফলক ছুঁলেন বাঁহাতি অলরাউন্ডার।

সাকিবের অফিসিয়াল ফ্যান পেজে ফলোয়ারের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। এমন অর্জনের পর সাকিব তার সেই অফিসিয়াল পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে একটি লাল বলে দাঁড়িয়ে ব্যাট হাতে শট খেলছেন। পেছনে লেখা ১৫ মিলিয়ন মানে দেড় কোটি এবং সাদা অক্ষরে ইংরেজিতে লেখা ‘রিজনস টু ড্রিম বিগ’ মানে বড় স্বপ্ন দেখার কারণ।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব লিখেছেন, ‘আমি বিশ্বাস করি আমার সমর্থকরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সমর্থক। ধন্যবাদ সবাইকে সবসময় এতটা দোয়া ও ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার প্রতিটি সুখ-দুঃখে সঙ্গে থাকার জন্য। আপনাদের সকলকে ভালোবাসি।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা