খেলা

১২৪ রানে চেন্নাইয়ের দুই উইকেটের পতন

ক্রীড়া প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)র শিরোপার লক্ষ্যে চেন্নাই সুপার কিংস টসে হেরে ব্যাট করছে। ১২৪ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়েছে দলটি। এর আগে ৩৭ বলে ৩২ রান করে আউট হয়েছেন ঋতুরাজ গায়কওয়াদ। সুনীল নারিনের বলে তিনি আউট হয়েছেন।

রবিন উথাপ্পা ১৫ বলে ৩১ রান করে সুনীল নারিনের বলে আউট হয়েছেন। ৬১ রানে প্রথম উইকেট, ১২৪ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় চেন্নাই সুপার কিংসের। নারিন ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

ফাফ ডু প্লেসি ৫২ বলে ৭০ রান ও মঈন আলী ১০ বলে ১৬ রানে ব্যাট করছেন। ১৭ ওভার ২ বলে ১৬০ রান সংগ্রহ করেছে দলটি।

গত ৯ বছর আগে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। সেই ফাইনালে চেন্নাইকে হারিয়ে শিরোপা জেতে কেকেআর। যেটা ছিলো তাদের এই প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন হওয়া। ২০১২ সালের পর এবারের ফাইনালেও কেকেআরের সামনে চেন্নাই।

দুবাই (১৫ অক্টোবর) ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। ফাইনালে সাকিবদের লক্ষ্য নিজেদের হ্যাটট্রিক শিরোপায় অন্যদিকে চেন্নাইয়ের টার্গেট কলকাতাকে হারিয়ে চতুর্থ শিরোপা জেতা।

দুই দলের অতীত সমীকরণে একধাপ এগিয়ে চেন্নাই। কলকাতা-চেন্নাই ২৬ বার মুখোমুখি হয়েছে। ১৭ বার জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। কেকেআর জিতেছে ৯ বার।

কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনীল নারিন, দীনেশ কার্তিক, ‍লুকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াদ, ফাফ ডু প্লেসি, মইন আলি, আম্বাতি রাইডু, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ডোয়েন ব্র্যাভো ও জশ হ্যাজেলউড।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা