খেলা

বিশ্বকাপ থেকে সাকিবের বিদায়

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের বিদায়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে তাকে তিন দিনের বিশ্রামে রেখে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাই ইনজুরির কারণে আগামী মঙ্গল ও বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলা হচ্ছে না তার।

রোববার (৩১ অক্টোবর) জাতীয় দলের একটি সূত্র জানায়, এখন পর্যন্ত পর্যবেক্ষণে প্রত্যাশিত সাকিবের উন্নতি দেখা যায়নি। তার যা অবস্থা, তাতে কোনোভাবেই ম্যাচে ফিরতে পারবেন না।

জানা গেছে, রিজার্ভে একজন ক্রিকেটার নিয়ে গিয়েছিল বাংলাদেশ দল। তবে মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে সেই রিজার্ভে রুবেল হোসেন ১৫ জনের দলে ঢুকেছেন। এই অবস্থায় সাকিব যদি খেলতে না পারে, তবে তার বদলে অন্য খেলোয়াড় নিতে হলে আইসিসিকে জানাতে হবে। এমনিতেই চলতি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রথম তিন ম্যাচে শ্রীলংকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়া কার্যত কঠিন করে ফেলেছে বাংলাদেশ দল। তারপর আবার কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার আগে এই দুঃসংবাদ ছড়িয়ে পড়েলো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা