ছবি-সংগৃহিত
খেলা

টাইগারদের দায়িত্ব ছেড়ে পিএসএলে গিবসন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন দায়িত্ব হাতে নিয়ে ফেলেছেন টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন।

বর্তমান চুক্তি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং হিসেবে থাকছেন এ ক্যারিবীয় কোচ। তার সাথে চুক্তি নবায়ন করছেন বিসিবি।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এদিকে বাংলাদেশের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ঠিক করে ফেলেছেন যে, আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানসে সহকারী ও বোলিং কোচের দায়িত্ব পালন করবেন গিবসন।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক বার্তায় মুলতান সুলতানস ঘোষণা দিয়েছে, আসন্ন পিএসএলে তাদের হয়ে সহকারী ও বোলিং কোচের দায়িত্ব পালন করবেন গিবসন।

প্রসঙ্গত, ২০২০ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে চার্লস ল্যাঙ্গাভেল্টের স্থলাভিষিক্ত হয়েছিলেন গিবসন। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ইংল্যান্ডে ছিলেন পেস বোলিং কোচ হিসেবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা