খেলা

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বঙ্গবন্ধু বিপিএল ২০২২) ৮ম আসর শুরু হবে চলতি মাসের ২১ জানুয়ারি থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি বুধবার (১২ জানুয়ারী) ফ্রাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় এই লিগের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে।

বিপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল। একই দিনে সন্ধ্যায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা।

জানা গেছে, গ্রুপ পর্বে প্রতিদিনই হবে দুইটি করে ম্যাচ। দিনের খেলা শুক্রবারে শুরু হবে দুপুর দেড়টা থেকে, সপ্তাহের বাকি দিনগুলোতে ম্যাচ শুরু হবে সাড়ে ১২টা থেকে। রাতের ম্যাচ শুক্রবারে শুরু হবে সাড়ে ৬টায়, সপ্তাহের বাকি দিনগুলোতে শুরু হবে সাড়ে ৫টায়। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে হবে প্লে অফ সহ মোট ৩৪ টি ম্যাচ। এর মধ্যে চট্টগ্রামে ৮ টি ম্যাচ, সিলেটে ৬ টি ও ঢাকায় বাকি ২০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে অফে (এলিমিনেটর, ১ম কোয়ালিফায়ার, ২য় কোয়ালিফায়ার ও ফাইনাল) থাকবে রিজার্ভ ডে।

বিপিএলের চূড়ান্ত সূচি-

২১ জানুয়ারি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল
খুলনা টাইগার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা

২২ জানুয়ারি

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সানরাইজার্স
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা

২৪ জানুয়ারি

ফরচুন বরিশাল-মিনিস্টার গ্রুপ ঢাকা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স

২৫ জানুয়ারি

সিলেট সানরাইজার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল

২৮ জানুয়ারি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স
সিলেট সানরাইজার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা

২৯ জানুয়ারি

খুলনা টাইগার্স-ফরচুন বরিশাল
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট সানরাইজার্স

৩১ জানুয়ারি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
খুলনা টাইগার্স-ফরচুন বরিশাল

১ ফেব্রুয়ারি

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-মিনিস্টার গ্রুপ ঢাকা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল

৩ ফেব্রুয়ারি

খুলনা টাইগার্স-সিলেট সানরাইজার্স
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স

৪ ফেব্রুয়ারি

সিলেট সানরাইজার্স-ফরচুন বরিশাল
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-মিনিস্টার গ্রুপ ঢাকা

৭ ফেব্রুয়ারি

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল
খুলনা টাইগার্স-সিলেট সানরাইজার্স

৮ ফেব্রুয়ারি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা
সিলেট সানরাইজার্স-ফরচুন বরিশাল

৯ ফেব্রুয়ারি

খুলনা টাইগার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সানরাইজার্স

১১ ফেব্রুয়ারি

খুলনা টাইগার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ফরচুন বরিশাল-মিনিস্টার গ্রুপ ঢাকা

১২ ফেব্রুয়ারি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট সানরাইজার্স
খুলনা টাইগার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১৪ ফেব্রুয়ারি- প্লে অফ পর্ব

এলিমিনেটর (৩য়- চতুর্থ দল), সাড়ে ১২টা।

প্রথম কোয়ালিফায়ার (১ম-২য় দল), সাড়ে ৫টা।

১৬ ফেব্রুয়ারি

দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী-প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল), সাড়ে ৫টা।

১৮ ফেব্রুয়ারি

ফাইনাল, সাড়ে ৬টা।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা