লিওনেল মেসি-নেইমার (ফাইল ছবি)
খেলা

র‌্যাংকিংয়ে নেমেছে ব্রাজিল, আর্জেন্টিনার উন্নতি

স্পোর্টস ডেস্ক: ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ল্যাটিন আমেরিকার আরেক দেশ বেলজিয়ামের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে ছিল । গত জানুয়ারি-ফেব্রুয়ারির ২টি ম্যাচে ব্রাজিল জিততে পারলেই উঠে যেতো শীর্ষে।

কিন্তু ইকুয়েডরের বিপক্ষে ড্রয়েই বেশ কিছু পয়েন্ট হারাতে হয়েছে ব্রাজিলকে, যা প্যারাগুয়ের বিপক্ষে জয়ের পরও আসেনি। ফলে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠা হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। ব্রাজিলের পয়েন্ট ছিল ১৮২৬.৩৫, বর্তমানে ১৮২৩.৪২ পয়েন্ট।

তবে ব্যাপক পরিবর্তন এসেছে বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার র‌্যাংকিংয়ে। ১৬.৪৮ পয়েন্ট বেড়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৭৬৬.৯৯, যা তাদের তুলে দিয়েছে তাদেরকে ৪ নাম্বার র‌্যাংকিংয়ে।

৪ থেকে ৫ নাম্বারে নেমে গেছে ইংল্যান্ড। ৩ নম্বরে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচ না খেললেও উন্নতি হয়েছে জার্মানির। জার্মানরা উঠে এসেছে তালিকার ১১ নম্বরে।

তালিকার ১২ নম্বরে মেক্সিকোর অবস্থান। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অবনতি তাদের ওপরের দিকে উঠতে সাহায্য করেছে। উন্নতি হয়েছে লুইস সুয়ারেসদের দল উরুগুয়ের। ১৭.৩৯ পয়েন্ট বেড়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৬১৪.০৫, যা তাদের তুলে দিয়েছে ১৬ নম্বরে।

অপরদিকে, চলতি বছরের ১ম ফিফা র‌্যাংকিংয়ে ছাপ রেখেছে আফ্রিকান নেশন্স কাপ। তাতে র‌্যাংকিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে আফ্রিকান দেশগুলোর মধ্যে।

গত ৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরা হয়েছে সেনেগাল। নিজেদের ইতিহাসে র‌্যাংকিংয়ে সেরা অবস্থানে স্থান করে নিয়েছে তারা।

সাদিও মানের টুর্নামেন্ট সেরা পারফরম্যান্সে ১ম বার চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। ফাইনালে মিশরকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আফ্রিকার সেরা হয় ২০০২ ও ২০১৯ সালের রানার্সআপ দলটি। তাতে করে ফিফা র‌্যাংকিংয়ে ২ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছে তারা।

ফিফা র‌্যাংকিংয়ে আফ্রিকান দেশের মধ্যে সেরা অবস্থানে রয়েছে সেনেগাল। এ মহাদেশ থেকে তাদের পরে বড় উন্নতি হয়েছে নেশন্স কাপের ৩য় দল ক্যামেরুনের। তারা ১২ ধাপ উন্নতি করে ৩৮তম। রানার্সআপ মিশর ১১ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে।

২১.২৬ পয়েন্ট কাটা গেছে কলম্বিয়ার। তাদের বর্তমান অবস্থান ১৯ নম্বরে।

আরও পড়ুন: ফের পাকিস্তানের কোচ সাকলায়েন

প্রসঙ্গত, সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে অপরিবর্তনীয় অর্থাৎ ১৮৬তম অবস্থানে রয়েছে কাজী সালাউদ্দিনের বাংলাদেশ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা