এবার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে হবে সিরিজ নির্ধারণ (ছবি: সংগৃহীত)
খেলা
বাংলাদেশ-দ.আফ্রিকা

আজ সিরিজ নির্ধারণী ম্যাচ

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় তুলে নিয়েছে দুই দল। এবার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে হবে সিরিজ নির্ধারণ। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টেলিভিশন।

এদিকে এই সিরিজের আগে প্রোটিয়াদের মাঠে জেতার ইতিহাস ছিলনা বাংলাদেশের। এবার রীতিমতো ইতিহাসই গড়েছেন তামিমরা। সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে তামিম, সাকিব ও ইয়াসিরের দাপুটে ব্যাটিংয়ে ৩১৪ রান পাহাড় করে বাংলাদেশ। ওই ম্যাচে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় পায় সফরকারীরা। এটাই দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম জয়। পরের ম্যাচে অবশ্য দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটের বড় জয় পায়।

অপরদিকে ওয়ানডে পারফরম্যান্সে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের মুখোমুখিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে প্রোটিয়ারা। এ পর্যন্ত একে অপরের বিপক্ষে ২৪ ম্যাচের ১৮টিতেই জয় দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে চার ম্যাচে জয় এসেছে টাইগারদের। আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

পরিসংখ্যানে যাই বলুক বর্তমান পারফরম্যান্সে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ। দুদলের মুখোমুখিতে শেষ তিন ম্যাচের দুটিতেই জয় পেয়েছেন তামিমরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন: সাকিব খেলছে, এটা বিরাট ব্যাপার

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ :
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জানেমান মালান, টেম্বা বাভুমা(অধিনায়ক), আইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরিনি, ওয়েন পার্নেল, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা