সাকিব আল হাসান (ছবি: সংগৃহীত)
খেলা

কাল দলে যোগ দেবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক: পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট ম্যাচ না খেলেই দেশে ফিরেছিলেন। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কা সফরে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে এতেও বাধা হয়ে ছিল করোনা।

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরে করোনা পরীক্ষায় পজিটিভ হন দেশের সবচেয়ে বড় এ তারকা।

এখন করোনা মুক্ত তিনি। পাঁচদিন আইসোলেশনে কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এ খবর নিশ্চিত করেছেন বিসিবি’র চিকিৎসক মঞ্জুর কাদের।

যদিও তার খেলার সম্ভাবনা অনেক কম। তবে রোববার প্রথম টেস্ট শুরু হওয়ার আগে শনিবারই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী লাগবে না করোনা পরীক্ষা।

এ নিয়ে বিসিবি চিকিৎসক মঞ্জুর কাদের জানান, আগামীকাল ওনার পাঁচ দিনের আইসোলেশন শেষ হবে। এরপর ওনার যদি ফিটনেস থাকে আর টিম ম্যানেজমেন্ট চায় তাহলে ওই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: লেভান্তেকে ৬-০ গোলে হারাল রিয়াল

প্রটোকল অনুযায়ী পাঁচদিন পর করোনা পরীক্ষা ছাড়াই দলের সঙ্গে যোগ দিতে পারবেন। ভারত ও অস্ট্রেলিয়ার প্রটোকলটাই আমরা মেনে চলছি, ওই অনুযায়ী নতুন করে পরীক্ষা লাগবে না।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা