মানে-কুর্তিসের গোলে লিভারপুলের জয়
খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগ

জয়ে ফিরলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক:

এক ম্যাচ পরই জয়ে ফিরেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে অল রেডরা।

লিভারপুলের শিরোপা নিশ্চিত হয়েছে দুই ম্যাচ আগেই। তবে ৩০ বছর পর চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পরের ম্যাচেই ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল তারা। যদিও সেই ম্যাচের আগে সিটিজেনরা গার্ড অফ অনার দিয়েছিল অল রেডদের। তবে ম্যাচে ৪-০ গোলের বড় ব্যবধানে লিভারপুলকে হারিয়েছিল সিটি।

অবশ্য অ্যাস্টন ভিলাকে হারিয়ে আবারো জয়ে ফিরেছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূণ্য। অ্যাস্টন ভিলার বিপক্ষে অল রেডরা লিড নেয় ম্যাচের ৭১ মিনিটে। সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানের গোলে ১-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। এবারের লিগে এটা মানের ১৬তম গোল।

লিভারপুলের দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার কুর্তিস জোনস। কেইতার বদলি হিসেবে ৮৫ মিনিটে কুর্তিস মাঠে নেমেছিলেন। গোল করেন তিনি ৮৯ মিনিটে মোহামেদ সালাহর অ্যাসিস্টে। আগের দিনই কুর্তিসের সঙ্গে নতুন করে চুক্তি করেছিল লিভারপুল কর্তৃপক্ষ।

এই জয়ে ২৯ জয়ে এখন ৮৯ পয়েন্ট লিভারপুলের।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা