পরিবর্তিত সূচিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান
খেলা
ইংল্যান্ড সিরিজ

পাল্টেছে পাকিস্তানের সূচি

স্পোর্টস ডেস্ক:

৩০ জুলাই থেকে না, ৫ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। পরিবর্তিত সূচি জানিয়েছে আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুলাই থেকে টেস্ট ও ২৯ আগস্ট থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরুর কথা ছিল দুই দলের। তবে পরিবর্তিত সূচি অনুযায়ী এখন ৫ আগস্ট থেকে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট, লর্ডসের পরিবর্তে এই ম্যাচ হবে ম্যানচেস্টারে। পরের দুটি টেস্ট ম্যানচেস্টার ও নটিংহামের পরিবর্তে হবে সাউদাম্পটনে।

এছাড়া ২৯, ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। পরিবর্তিত সূচিতে এবার ম্যাচগুলো হবে ২৮ ও ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর। শর্টার ভার্সনের তিনটি ম্যাচই হবে ম্যানচেস্টারে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ২৯ জুন সে দেশে গিয়েছে পাকিস্তান। ১৪ দিনের কোয়ারেন্টিনে থেকেই অনুশীলন এবং নিজেদের মধ্যে ম্যাচ খেলছে সফররতরা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা