শ্রীলঙ্কায় ফিরছে ক্রিকেট
খেলা
ঘরোয়া ক্রিকেট

১৪ জুলাই থেকে ক্রিকেট শুরু শ্রীলঙ্কায়

স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কায় ১৪ জুলাই থেকে ক্রিকেট ফিরছে। স্থগিত থাকা ঘরোয়া ক্রিকেট দিয়ে আবারো মৌসুম শুরু করছে সে দেশের বোর্ড।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে সংস্থার প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৪ জুলাই থেকে শুরু হবে স্থগিত থাকা এই লিগ। ৩ আগস্টের মধ্যে তা শেষ হবে লঙ্কান ক্রিকেট বোর্ড আশা করছে।

সিইও বলছেন, সবধরণের স্বাস্থ্যবিধি মেনেই শ্রীলঙ্কায় ঘরোয়া ক্রিকেট আবারো শুরু হবে।

বল ব্যবহারের ক্ষেত্রে তিনি বলেন, ক্রিকেটাররা হয়তো গ্লাভস পরে বল ব্যবহার করতে পারবে না, তবে আম্পায়াররা হাতে গ্লাভস পরে থাকতে পারেন।

তারপরও তিনি বলেন, আইসিসির এবং সরকারের দেয়া নির্দেশনা মেনেই বোর্ড আবারো ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিচ্ছে।

তবে ঘরোয়া ক্রিকেট ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাপারে শ্রীলঙ্কায় এখনো কোন সুখবর নেই।

করোনার কারণে ভারত যেমন তাদের সাথে সিরিজ স্থগিত করেছে, একই কারণে বাংলাদেশের সাথেও শ্রীলঙ্কার এই মাসের সিরিজ পিছিয়ে গেছে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা