আসিফের লোগো মুশফিকের সেরা
খেলা

লোগো চূড়ান্ত করলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক:

ঘোষণা অনুযায়ী নিজের ফাউন্ডেশনের জন্য লোগো চূড়ান্ত করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। শুক্রবার নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত ঘোষণা দেন তিনি।

সেরা হিসেবে ইয়াসিন সিদ্দিকি আসিফের লোগোটিই বেছে নিয়েছেন মুশফিক নিজে। এম আর ফিফটিন ফাউন্ডেশনের যে কোন কাজে এখন থেকে এই লোগো ব্যবহার করবেন মুশফিক।

এছাড়া এই লোগো বিজয়ী পাবেন মুশফিকের অটোগ্রাফ দেয়া জার্সি। আর সেরা পাচ লোগো ডিজাইনকারীর সঙ্গে একদিন ডিনার করবেন মুশফিক।

নিজের ফেসবুক পেজে এ সংক্রন্ত ঘোষণা দিয়ে মুশফিক বলেন, “আমার অনেক বছরের স্বপ্ন আমার ফাউন্ডেশনের লোগো প্রকাশ করতে পেরে দারুন আনন্দিত। চমৎকার সব লোগোর ডিজাইন জমা পড়েছিল এ সময়ে। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। যদিও সেরা পাঁচটি লোগো এখান থেকে আমাকে বেছে নিতে হয়েছে, কিন্তু যারা এখানে অংশ নিয়েছেন তারা সবাই আমার চোখে জয়ী। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। যার লোগো আমি সেরা হিসেবে নির্বাচন করেছি তার নাম ইয়াসির সিদ্দিক আসিফ। আপনাকে অভিনন্দন। ইনশা আল্লাহ যে পাঁচ জন প্রতিযোগির লোগো নির্বাচিত হয়েছে তাঁদের সবার সাথে আমি শীঘ্রই যোগাযোগ করবো কবে, কিভাবে ডিনার করা যায় এবং কিছুটা সময় কাটানো যায় তা জানানোর জন্য”।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা