রোনালদোর পেনাল্টিতে রক্ষা জুভেন্টাসের
খেলা
ড্র জুভেন্টাসের

রোনালদোর এক গোলের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক:

সিরি আ-তে আটালান্টার বিপক্ষে হার এড়িয়েছে জুভেন্টাস। শনিবার রাতে ২-২ গোলে ড্র করেছে তারা।

ম্যাচে দুই বারই জুভেন্টাসের বিপক্ষে এগিয়ে গিয়েছিল আটালান্টা। প্রথমে ১৬ মিনিটে জাপাটার গোলে। জুভেন্টাস অবশ্য ম্যাচে ফিরতে সময় নেয় ৫৫ মিনিট পর্যন্ত। পেনাল্টি পেয়ে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যাচ শেষের দশ মিনিট আগে মিলানোভস্কির গোলে আবারো এগিয়ে যায় আটালান্টা। শেষ মিনিটের পেনাল্টি গোলে আবারো রক্ষা হয় জুভেন্টাসের। স্পট কিক থেকে এবারের লিগের ১১তম গোল করে দলকে রক্ষা করেন রোনালদো।

আসরে সর্বোচ্চ গোলদাতা হতে এখনো আরো এক গোল লাগবে রোনালদোর। তার গোল সংখ্যা মোট ২৮টি। ২৯ গোল করে এই তালিকায় শীর্ষে লাৎসিওর ইম্মোবিলে। ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে জুভেন্টাস।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা