উঠে গেলো ম্যান সিটির নিষেধাজ্ঞা
খেলা

নিষেধাজ্ঞা মওকুফ ম্যান সিটির

স্পোর্টস ডেস্ক:

ক্লাব লাইসেন্স ও ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় ম্যানচেস্টার সিটিকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল উয়েফা।

গত ১৪ ফেব্রুয়ারি উয়েফা এই সিদ্ধান্ত দিয়েছিল। পরবর্তীতে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ উয়েফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টস (সিএএস)-এ আপিল করে।

যে আপিলের শুনানীতে আজ সিএএস ম্যান সিটির উপর উয়েফার দেয়া দুই বছরের নিষেধাজ্ঞা খারিজ করে। সাথে ক্লাব দলটিকে করা তিন কোটি ইউরো জরিমানা কমিয়ে এক কোটির সিদ্ধান্ত দেয়।

সিএএসের এই সিদ্ধান্তের ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে সিটিজেনদের আর কোন বাধা রইলো না।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে শেষ ষোলতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ বাকি আছে ম্যানচেস্টার সিটির।

প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল সিটিজেনরা। তাই এবার কোয়ার্টার ফাইনালে খেলার ভাল সম্ভাবনা আছে ম্যানচেস্টার সিটির।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা